ফ্রেঞ্চ লিগ ‘আঁ’র শিরোপা তো যখন-তখনই জিতছে পিএসজি। ২০১২-১৩ থেকে ২০২২-২৩; এই ১১ মৌসুমে ৯ বারই ফ্রেঞ্চ লিগ ‘আঁ’র চ্যাম্পিয়ন প্যারিসের ক্লাবটি। তবে একটি চ্যাম্পিয়নস লিগ শিরোপার জন্য কী হাপিত্যেশই না করে যাচ্ছেন দলটির কর্মকর্তা আর সমর্থকেরা। এই ১১ মৌসুমে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় পিএসজির সেরা সাফল্য ২০১৯ সালের ফাইনাল খেলা।