প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘আমাদের নির্বাচনে কিন্তু বাহির
থেকেও থাবা, হাত এসে পড়েছে। তারা থাবা বিস্তার করে রেখেছে।’ দেশের অর্থনীতি, ভবিষ্যৎসহ
অনেক কিছু রক্ষা করতে হলে আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে হবে বলে মন্তব্য করেন তিনি।
আজ সোমবার নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটির সদস্যদের প্রশিক্ষণের
উদ্বোধনী অনুষ্ঠানে সিইসি এসব কথা বলেন।
১৯৮৫ সালে এশিয়ান ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপের ক্লাব ভ্যালেন্সিয়াকে ৮-১ গোলে উড়িয়ে দিয়েছিল আবাহনী লিমিটেড। এই ভ্যালেন্সিয়াই ১৯৯৩ সালে একই প্রতিযোগিতায় মোহামেডানের কাছে হেরেছিল ৮-০ গোলে। আবাহনীর গোল-উৎসবের মঞ্চ ছিল শ্রীলঙ্কার কলম্বো। মোহামেডানের জন্য ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। মালদ্বীপের ক্লাবগুলোর বিপক্ষে লড়াইটা এখন আর আগের মতো একপেশে নেই। গত তিন দশকে মালদ্বীপ ফুটবলে ওপরের দিকে উঠে আসায় এশীয় ক্লাব ফুটবল প্রতিযোগিতায় দুই দেশের ক্লাবের লড়াইয়েও এসেছে ভারসাম্য। সর্বশেষ ১০ বছরে মালদ্বীপের ক্লাবগুলোই বাংলাদেশের শীর্ষ ক্লাবের বিপক্ষে বেশি দাপট দেখিয়েছে। তবে জয়-পরাজয়ের বিচারে এখনো বাংলাদেশের ক্লাবগুলো এগিয়ে আছে মুখোমুখি লড়াইয়ে।





0 Comments