বিশ্বকাপ বাছাইপর্বে বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হেরে যাওয়া ম্যাচের পর বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন ব্রাজিলের ফরোয়ার্ড রদ্রিগো। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর উদ্দেশে বিভিন্ন বর্ণবাদী গালি দিয়েছেন আর্জেন্টিনার সমর্থকেরা।
ঘটনার শুরু বাংলাদেশ সময় গত বুধবার ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ থেকে। সংঘাতপূর্ণ সেই ম্যাচে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে বিতণ্ডায় জড়িয়েছিলেন রদ্রিগো। সংবাদমাধ্যমে খবর আসে, আর্জেন্টিনার খেলোয়াড়দের উদ্দেশে রদ্রিগো বলেছিলেন, ‘তোমরা কাপুরুষের মতো আচরণ করছ।’ এর উত্তরে মেসি বলেছিলেন, ‘আমরা বিশ্ব চ্যাম্পিয়ন। আমরা কীভাবে কাপুরুষ হব? নিজের মুখটা সামলাও।’

0 Comments