দুটি গোল করেছেন, একটি গোল করিয়েছেন। রদ্রিগোর দুর্দান্ত পারফরম্যান্সে কাদিজের মাঠ থেকে ৩-০


গোলের জয় নিয়ে ফিরেছে রিয়াল মাদ্রিদ। অথচ ম্যাচের ২০ মিনিট আগেও নাকি রদ্রিগো জানতেন না, তিনি কাদিজের বিপক্ষে রিয়ালের শুরুর একাদশে খেলবেন।

ম্যাচ শেষে প্রতিক্রিয়া জানাতে গিয়ে রিয়ালের ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো বলেছেন, ‘গা গরমের ২০ মিনিট আগে আমি জানতে পেরেছি যে শুরুর একাদশে আছি।’