‘সিরিজটা জিততে চাই।’—কথাটা বেশ কয়েকবারই বললেন নাজমুল হোসেন।
নিউজিল্যান্ড সিরিজে তিনি বাংলাদেশ দলের অধিনায়ক। দলের প্রতিনিধি হিসেবে সিরিজ–পূর্ব সংবাদ সম্মেলনে আসা নাজমুলের এমন কিছু বলারই কথা। কিন্তু আজ তাঁকে দেখে মনে হয়নি তিনি কথাটা বলার জন্য বলছেন। তাঁর কথায় ছিল আত্মবিশ্বাস।
সাকিব আল হাসান, তামিম ইকবালের মতো অভিজ্ঞরা নেই। তাসকিন আহমেদ, ইবাদত হোসেন ও লিটন দাসও খেলছেন না এই সিরিজে। তবু নাজমুলের এই আত্মবিশ্বাসের উৎস মোটের ওপর দুটি—ঘরের মাঠের কন্ডিশন এবং বোলিং শক্তি। তাঁর বিশ্বাস, ঘরের মাঠে যেকোনো দলকে টেস্টে হারাতে যা দরকার, তা বাংলাদেশ দলের আছে।

0 Comments